
মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার সদর উপজেলাধীন খরুলিয়াতে ইয়াবা বিক্রিকে কেন্দ্র করে ইয়াবা ব্যবসায়ীর হাতে স্বামী ও স্ত্রী গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন স্হানীয় পুলিন বড়ুয়ার পুত্র জয়সেন বড়ুয়া ৬৯ ও তার স্ত্রী চুমকী রানী দে। আহতরা সাংবাদিকদের জানিয়েছেন গত ২ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটার দিকে ইয়াবা ব্যবসায়ী প্রিয়দর্শী বড়ুয়া কে এলাকায় ইয়াবা ব্যবসা করা যাবেনা তোমার কারণে এলাকার যুব সমাজ ও ওঠতি বয়সের ছেলেরা নস্ট হয়ে যাচ্ছে তুমি এরকম জঘন্য কাজ এলাকায় করতে পারবে না বলে শাসিয়ে দেন। ওই কথা বলার পর এক ঘন্টার মধ্যে উক্ত ইয়াবা ব্যবসায়ী তার লোকজন নিয়ে জয়সেন বড়ুয়া ও তার স্ত্রীর উপর অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে গুরুতর আহত করেন। ইয়াবা ব্যবসায়ী আহত নারীর গলায় থাকা স্বর্ণের চেইন ও স্বর্ণের আন্টি লুটপাট করে নিয়ে যায়। পরে স্হানীয় লোকজন আহতদের কে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে আহতরা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দিন রয়েছেন। এবিষয়ে আহত জয়সেন বড়ুয়া বাদী হয়ে প্রিয়দর্শী বড়ুয়াকে ১নং আসামী করে ৩/৪ জনের বিরুদ্ধে লিখিত এজাহার জমা দিয়েছেন মর্মে জানাগেছে।এবিষয়ে ইয়াবা ব্যবসায়ী প্রিয়দর্শী বড়ুয়ার সাথে কথা বল্লে তিনি জানান আমি এরকম কাজের সাথে জড়িত নয় ও সামান্য কথা কাটাকাটি হয়েছে বলে জানিয়ে মোবাইল কেটে দেন।এবিষয়ে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ ছমি উদ্দীন সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আমরা শুনেছি লিখিত এজাহার ফেলে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।