
রিয়াজ রহমান জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধিঃ
জগন্নাথপুর পৌর শহরের নলজুর নদীর পাড়ে হবিবপুর গ্ৰামের যুক্তরাজ্য প্রবাসী চোট মিয়ার মালিকানা সানলাইট বোডিং অবস্থিত। সানলাইট আবাসিক বোর্ডিং এর পাশে নির্মিত হয়েছে আর্চ গার্ডার ব্রীজ। ব্রিজ নির্মানকালীন সময় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার স্বার্থে বোর্ডিং সংলগ্ন বিদ্যুৎ লাইন সাময়িকভাবে ভূগর্ভস্থ ( মাটির নিচ দিয়ে) স্থাপন করেন বিদ্যুৎ কর্তৃপক্ষ। এই সুযোগে সানলাইট বোডিং মালিকপক্ষ ভবনের সামনের অংশ তৃতীয় তলা পর্যন্ত অবৈধভাবে সম্প্রসারন করেন। সম্প্রসারিত অবৈধ অংশ অপসারনের ব্যবস্থা গ্ৰহন করতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড,জগন্নাথপুর আবাসিক প্রকৌশলীর দপ্তর থেকে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর পত্র প্রেরন করেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে জগনাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার ও জগন্নাথপুর পৌরসভা যৌথভাবে বোডিং এর সাথে থাকা সরকারি ভূমির মাপজোক করেন। জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমির কার্যালয় সূত্রে জানা যায়, মাপ জোকের কাগজপত্র পর্যালোচনা করে অবৈধ স্থাপনা বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।