
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র দখল করে কেউ যাতে ভোট জালিয়াতি না করতে পারে সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন কুমিল্লা ৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাজী জসিম উদ্দিন জসিম।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে বুড়িচং পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এম এ হাসানের সঞ্চালনায় ৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মান্নান মেম্বারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এ, টি এম মিজানুর রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ডা; মো. নজরুল ইসলাম শাহীন,সাধারণ সম্পাদক হাজী কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির বাবুল,বুড়িচং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাবেদ কাউছার সবুজ, বুড়িচং উপজেলা বিএনপি ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো এনামুল হক, বুড়িচং সদর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মুমিনুল ইসলাম খান, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য যুবরত্ন আরিফুল ইসলাম সুমন,উপজেলা যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন, সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সম্রাট, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সহ উপজেলা, ইউনিয়ন,ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এবং স্থানীয় নারী ভোটারের স্বয়ংক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গেছে।