
মোস্তফা মাহমুদ, চর ভদ্রাসন উপজেলা প্রতিনিধি
ফরিদপুর ৪ এ স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ ও তার পক্ষে সাবেক এমপি নিক্সন চৌধুরী ও মুজাহিদ বেগের ভাই সামসুল হক পান্নু বেগের অবৈধ টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগ এনে বিএনপি প্রার্থী জনাব শহিদুল ইসলাম বাবুলের সংবাদ সম্মেলন। এসময় উপস্থিত ছিলেন জাতীয় ও স্হানীয় গণমাধ্যম কর্মী। উপস্থিত ছিলেন ভাংগা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার সেলিম, সদরপুর উপজেলা বিএনপির আহবায়ক বদরুজ্জামান বদু কাজী,চর ভদ্রাসন উপজেলা বিএনপির আহবায়ক অহিদুজ্জামান মোল্লা, সদস্য সচিব আঃ কুদ্দুস ভিপি বাদশা, বিএনপি নেতা জনাব এজিএম বাদল আমিন, চর ভদ্রাসন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ শাহজাহান শিকদার, এ্যাডভোকেট মাহবুবুর রহমান দুলাল প্রমুখ।