
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধি
কুমিল্লা জেলার বুড়িচং পৌরসভার ৪ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০২৭ কর্তৃক আয়োজিত মোবাইল কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৭ ফেব্রুয়ারী) পূর্ণমতি মুকিম ভুইয়া বাড়ির পাশ সংলগ্ন মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মাসুম গাজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বুড়িচং উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউছার সবুজ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, যুবসমাজের আইকন, ক্রীড়া সংগঠক, বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো বাচ্চু মিয়া, ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রফিক মিয়া, বুড়িচং উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি বুলবুল আহমেদ মিঠু,বিশিষ্ট সমাজসেবক মোজাম্মেল ভুইয়া, সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সেলিম ভুইয়া, যুবনেতা কামরুল হাসান সহ সমাজের অন্য মান্য ব্যক্তিবর্গ, ও ফুটবল প্রেমী অগণিত দর্শকবৃন্দ মাঠে উপস্থিত ছিলেন
উক্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয় এসএসসি ২০২৫ বনাম পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয় এসএসসি ২০২৬। ফাইনালে গোল শূন্য ড্র হওয়ার পর ট্রাইবেকারে জয় পায় এসএসসি ২০২৬ ব্যাচ। খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন ইকবাল হোসেন, জাবেদ,রনি।পরে অতিথিবৃন্দরা চ্যাম্পিয়ন ও রানারআপ টিমের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরন করেন।