
মোঃ মোজাফফার আহমেদ, বিলাইছড়ি প্রতিনিধিঃ
২৯৯নং আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সমর্থনে রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কর্মসূচি পালিত হয়েছে। ১নং বিলাইছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাক্রাছড়ি পাড়া এবং ৯নং ওয়ার্ডের তিনকুনিয়া ও মালুম্মা পাড়া এলাকায় দিনব্যাপী এই কর্মসূচি পরিচালিত হয়। প্রচারণা চলাকালে স্থানীয় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ এবং উঠান বৈঠকের মাধ্যমে ধানের শীষের পক্ষে জোরালো সমর্থন ও জনমত গড়ে তোলা হয়।
উক্ত নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আঃ সালাম ফকির। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাফর আহমেদ, উপজেলা যুবদলের সভাপতি মোঃ রেজাউল করিম রনি, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম সরদার এবং যুগ্ম সম্পাদক জয়সিন্ধু চাকমা, বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক দীপংকর চাকমা, জয়েন সেক্রেটারি মোঃ ইসহাক। এছাড়া উপজেলা সাধারণ সম্পাদক শান্তি রায় বাবু ও যুবদলের সিনিয়র সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীনসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ প্রচারণায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
প্রচারণা সফল করতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মামুন ইসলাম, মোঃ ইমাম হাসান শিকদার এবং জাসাস সভাপতি মোঃ জাকির হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সহযোগী সংগঠনগুলোর মধ্যে কৃষক দলের মানিক জ্যোতি চাকমা, শ্রমিক দলের প্রিয়জ্যোতি চাকমা এবং মহিলা দলের নেত্রী দিলুয়ারা বেগম, মরিয়ম সুলতানা ও রাশেদা বেগমের সক্রিয় উপস্থিতি তৃণমূল কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।
৮নং ওয়ার্ড সভাপতি মোঃ আবুল কাসেম-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলী হায়দার, সাধারণ সম্পাদক মোঃ অলী আহমেদ এবং যুবদল আহ্বায়ক মোঃ কাদের। সভায় বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এবং অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানান।