
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি
রোববার বিকেলে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিমের ছোট ভাই সিআইপি বজলুর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্র জানায়, হামলার পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরে শম্ভুপুরা ইউনিয়নে বিএনপির সমাবেশ শেষ হওয়ার পর যুবদল নেতা মাসুম রানার নেতৃত্বে সিরাজ চেয়ারম্যানের সমর্থকদের নিয়ে পিরোজপুর ইউনিয়নের বটতলা বাজারে আরেক দফা হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।
এ সময় বটতলা বাজার এলাকায় ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় এবং ককটেল বিস্ফোরণের মতো পরিস্থিতি সৃষ্টি হয়। এতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান।