
নাজমুল আদনান টাঙ্গাইল জেলা প্রতিনিধি
১৩২, টাঙ্গাইল-৩ আসনের নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়েছে। ১২২টি কেন্দ্রের সবগুলো চূড়ান্ত হিসাব অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী মোঃ লুৎফর রহমান খান আজাদ বড় ব্যবধানে জয়লাভ করেছেন।
মোট ১২২টি ভোটকেন্দ্রের চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, মোটর সাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মোঃ লুৎফর রহমান খান আজাদ পেয়েছেন ১,০৬,৭৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী এস এম ওবায়দুল হক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮১,৭৩৪ ভোট।
মোঃ লুৎফর রহমান খান আজাদ স্বতন্ত্র (মোটর সাইকেল)
১,০৬,৭৯৪ এস এম ওবায়দুল হক বিএনপি (ধানের শীষ)
৮১,৭৩৪ সাইফুল্লাহ হায়দার এনসিপি (শাপলা কলি)৩৩,২০৩ মোঃ রেজাউল করিম ইসলামী আন্দোলন (হাতপাখা) ৩,৯৯৩ আইনিন নাহার স্বতন্ত্র (হাঁস) ১০৪৯
এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের হার ছিল সন্তোষজনক। মোট ভোটারের অর্ধেকেরও বেশি নাগরিক তাদের মতামত দিয়েছেন। মোট ভোটার: ৩,৭৭,৩৬৫ জন প্রদত্ত ভোট (কাস্টিং ভোট): ২,৩২,৪২২ জন ভোটের শতকরা হার: ৬১.৫৯% বৈধ ভোট: ২,২৬,৭৭৩ টি বাতিলকৃত ভোট: ৫,৬৪৯ টি, ফলাফল ঘোষণার পর এলাকায় বিজয়ীর সমর্থকদের মধ্যে আনন্দ উল্লাস দেখা গেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।