
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং উপজেলাঃ
প্রান্তিক মানুষের জন্য কাজ করতে জনপ্রতিনিধি কিংবা রাজনৈতিক পদ পদবী প্রয়োজন পড়ে না তার মানবিক উদাহরন বিশিষ্ট সমাজকর্মী, যুবসমাজের আইকন,ক্রীড়া সংগঠক,বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো এনামুল হক।
মানব সেবা হচ্ছে সৃষ্টিকর্তার সন্তুষ্টি। সেবা হলো নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করা, যা মানবতার সর্বোচ্চ আদর্শের মধ্যে পড়ে। সমাজের প্রান্তিক মানুষের জীবন যেন সুন্দর ও সহজ হয় সেই লক্ষ্যে কাজ করছেন। যুবসমাজের জন্য শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি, মাদকমুক্ত সমাজ, নারী,শিশু বয়স্কদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য নিজ উদ্যোগে কাজ করে যাচ্ছেন।জনগণের সুখে-দুঃখে সবসময় পাশে থাকতে, নিজস্ব অর্থায়নে, সামর্থ্য অনুযায়ী সমাজের অবহেলিত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মো এনামুল হক বলেছেন, প্রান্তিক এই জনপদের বুড়িচং পৌরসভার অন্তর্গত পূর্ণমতি ৪ নং ওয়ার্ড কে একটি আধুনিক মডেল ওয়ার্ড হিসেবে রূপান্তরিত করতে চাই। আমার লক্ষ্য- সমাজ ও সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠী জীবন মান উন্নয়নে কাজ করা, এবং দেশের উন্নয়নে অবদান রাখা।এজন্য তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে জনগণের সেবক হিসেবে কাজ করছি। পাশাপাশি তরুণ প্রজন্মকে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত,সন্ত্রাসমুক্ত, নারীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করন, অসহায় প্রান্তিক মানুষদের নিজ উদ্যোগে সহযোগিতা, শিশুদের খেলাধুলায় আগ্রহী করা, স্কুলে যাওয়ার ক্ষেত্রে উদ্বুদ্ধকরন, মেধাবী শিক্ষার্থীদের উপহার বিতরন, সহ সামাজিক বিভিন্ন কাজ করে যাচ্ছি।
সামাজিক কাজ করার জন্য জনপ্রতিনিধি হতে হবে বিষয় টা এমন নয়,নিজের ইচ্ছে থাকলে জনপ্রতিনিধি না হয়েও এলাকার মানুষের কল্যানে কাজ করা,যায়, সমাজ পরিবর্তনে ভুমিকা রাখা যায়। জনগণের কল্যানে এবং সমাজ বিনির্মানে আমার সাধ্যমত সামাজিক কার্যক্রম চালিয়ে যেতে চাই।প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করতে পারলে আমরা একটি টেকসই, ন্যায্য এবং সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে সক্ষম হব।এ লক্ষ্যে বাস্তবায়ন করলেই কাঙ্খিত মানবিক বাংলাদেশ গঠন করা সম্ভব।
কর্মী সমর্থকরা যদি আপনাকে এই ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায় এই প্রশ্নের জবাবে তিনি বলেন : আমি আমার নিজ অর্থায়নে, নিজ উদ্যোগে আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে নিঃস্বার্থভাবে সকলের জন্য কাজ করে যাবো। এই এলাকার মানুষ ই আমার প্রেরণা।‘জনপ্রতিনিধি হলে অসহায় মানুষের জন্য হয়তো আরও বড় পরিসরে কিছু করা সম্ভব হবে। ব্যক্তিগতভাবে মানুষের কল্যাণে যেসব কাজ করছি, জনপ্রতিনিধি হলে সেই হাতটা আরও শক্তিশালী হয়। তখন ব্যাপকভাবে কাজ করার সুযোগ থাকে। এখন কাজ করছি এলাকার মানুষ যদি আমাকে ভালোবেসে তাদের সেবা করার সুযোগ দেয় ভবিষ্যতে ভেবে দেখবো ইনশাআল্লাহ।