
রিয়াজ রহমান জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধিঃ
ইংল্যান্ড ভিত্তিক চ্যারিটি সংস্থা “দোয়া” এর উদ্যোগে জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের লোহারগাঁও গ্রামে দুস্থ অসহায় পরিবারের মধ্যে টেলা গাড়ি, সেলাই মেশিন, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও পবিত্র মাহে রামাদ্বানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে লোহারগাঁও গ্রামের নতুন বাজার মাঠে এসব বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দোয়া চ্যারেটি সংস্থা সুনামগঞ্জের এম্বাসেডর শেখ শিব্বির আহমেদের সভাপতিত্বে ও বড়কাপন আধুয়া ইমদাদুল উলুম মাদরাসার প্রিন্সিপাল মুফতী হামিদুল হক রাহমানীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলার উত্তর বাদে পাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদ হোসাইন।
অতিথির বক্তব্য রাখেন দোয়া চ্যারেটি সংস্থা ইউকের এক্সিকিউটিভ প্রজেক্ট ডিরেক্টর মোহাম্মদ লেচু মিয়া, সংস্থার এম্বাসেডর হাসান জব্বার উদ্দিন, পাটলী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মানিক মিয়া, সমাজসেবক আকিকুল ইসলাম আকিক।
বক্তারা সংস্থাটির বিভিন্ন সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন এবং এ ধারাবাহিকতা অব্যাহত রাখার আহবান জানান। এসময় সংস্থার এম্বাসেডর ইয়াসিন হামজা উদ্দিন, সমাজসেবক ছালেহ আহমদ, শামীম আহমদ, কাউসার আহমদ, এমাদ উদ্দিন, নজরুল ইসলাম, ছানাওর, মোঃ ফুল মিয়া, হেলাল আহমেদ, বিলাল আহমদ, মনির উদ্দিন, শেখ শাহিন আহমদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
দোয়া চ্যারেটি সংস্থা ইউকের চেয়ারম্যান রানী বেগম সহ অতিথিদেরকে লোহারগাঁও একতা সমাজ কল্যাণ সংঘের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেষ্ঠ প্রদান করা হয়। আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন মুফতি হামিদুল হক রাহমানী। পরে দুস্থ অসহায় পরিবারের মাঝে চ্যারেটি সংস্থা দোয়া এর ইফতার সামগ্রীর চাল, ডাল, তেল, পেঁয়াজ ও ছোলার প্যাকেট বিতরণ করা হয়। এর আগে গত শনিবার গোলাপগঞ্জ উপজেলার মোল্লারচক গ্রামে ১শত পরিবার ও বিশ্বনাথ উপজলার ৫০ টি পরিবারের মাঝে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য, ২০২১ সালে আর্ত মানবতার সেবার ব্রত নিয়ে ইংল্যান্ডে প্রতিষ্টা করা হয় দোয়া চ্যারেটি সংস্থা। সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকে দেশের দুস্থ অসহায়দের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার, নলকূপ, টেলা গাড়ি, গৃহ নির্মাণ এবং রামাদ্বান সহ বিভিন্ন দূর্যোগে এগিয়ে আসে দোয়া চ্যারেটি সংস্থা।