
মোঃ মোজাফফার আহমেদ, বিলাইছড়ি প্রতিনিধি।
রাঙ্গামাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজম বালা চাকমা (৫০) নামে এক পাহাড়ি নারীর মৃত্যু হয়েছে। গতকাল ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যায় নিজ বাড়িতে বিষ (কীটনাশক) পান করলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। আজ ১৯ ফেব্রুয়ারি সকাল ৯টা ১৫ মিনিটে হাসপাতালের ১৯ নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত নাজম বালা চাকমা রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার নলছড়ি গ্রামের বাইক্কা চাকমার স্ত্রী। ঘটনার পর রাঙ্গামাটি কোতোয়ালী থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে। বর্তমানে পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।