
মোঃ মামুন মিয়া, শেরপুর জেলা প্রতিনিধি
শেরপুরে’র নকলায় অবৈধভাবে পাচারকালে বাংলাদেশ রাসায়নিক শিল্প কর্পোরেশন বা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)৯৮০ বস্তা ইউরিয়া সার জব্দ।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার উত্তর বাজারে পৃথক দুই স্থানে সৃজন এন্টারপ্রাইজ ও মেসার্স খন্দকার শহীদুল ইসলাম নামের ডিলার পয়েন্ট থেকে গোপন সংবাদের ভিত্তিতে দুই ট্রাক অবৈধ সার জব্দ করে উপজেলা কৃষি কর্মকর্তাকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে তাৎক্ষণাত উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াহেদ ঘটনাস্থলে উপস্থিত হন। উপস্থিত হয়ে অবৈধ সার ভর্তি ট্রাক নকলা থানা পুলিশের সহায়তায় আটকের নির্দেশ দিন।
অভিযুক্ত ডিলারদ্বয় বলেন, আমরা সার ক্রয় বাবদ ডিও করেছি, যার প্রেক্ষিতে ঝিনাইগাতী বাফার জোন সার প্রেরণ করেছে, কোথা থেকে প্রেরণ করেছে আমরা জানতাম না।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াহেদ বলেন, আশুগঞ্জ যমুনা সার কারখানা থেকে সার ভর্তি ট্রাকদ্বয় শেরপুর বাফার জোন ঝিনাইগাতী পয়েন্ট মজোত হওয়ার কথা ছিলো কিন্তু ঝিনাইগাতী বফার জোনের ইনচার্জ এর যুকসাজসে নকলা ডিলার পয়েন্ট সার স্থানান্তরের উদ্দ্যোগ নেই, যা সম্পূর্ণ বেআইনি। যার প্রেক্ষিতে সার ভর্তি ট্রাকদ্বয় নকলা থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।