
স্টাফ রিপোর্টার মোঃ শাহাদাত হোসেন
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার প্রশাসন এর উদ্যোগে সরকারি কমিশনার ভূমি সাকরুল আলম ভাঙ্গা থানার পুলিশ প্রশাসনসহ উপজেলা বিভিন্ন ইউনিয়নে অবৈধ মাটি কাটায়৷ মোবাইল কোর্ট পরিচালনা ও আর্থিক জরিমানা করাহয়, আজ সোমবার ২৩/০২/২০২৬ খ্রিঃ তারিখে ভাঙ্গা উপজেলাধীন মানিকদহ ইউনিয়নের কান্দারপাড় জাহানপুর মাঠে এবং কাউলিবেড়া ইউনিয়নের পরানপুর গ্রামে ভেকু দিয়ে অবৈধভাবে কৃষি ফসলি জমির মাটি কর্তন করে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার এবং এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট ও পার্শ্ববর্তী ফসলি জমি ক্ষতিগ্রস্থ করার কারণে
মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় পৃথক ২ (দুই) টি মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ সময় মোঃ রেজাউল মৃধা (৪০), পিতা: আঃ খালেক মৃধা, সাং- ধর্মদী, ভাঙ্গা, ফরিদপুর-কে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা এবং রিয়াজুল ফকির (৪০), পিতা: হাকি ফকির, সাং- আব্দুল্লাহবাদ, ভাঙ্গা, ফরিদপুর-কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিক আদায় করা হয় । ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম পরিহারের জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয় এবং মুচলেকা গ্রহণ করা হয়।
জনস্বার্থে ধরণের অভিযান অব্যাহত থাকবে। ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি সাদরুল আলম
মোবাইল কোর্ট পরিচালনা করেন , মোঃ সাদরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের ,বলেন এ ধরনের অভিযান জনস্বার্থে কত থাকবে এবং আরো গতিবেগ করতে হবে , অভিযানে ভাঙ্গা থানা পুলিশের একটি টিম সহযোগিতা প্রদান করে।