
মোঃ সোহরাব হোসেন মুন্সী, নিজস্ব প্রতিনিধি:
বটিয়াঘাটার সুরখালী ইউনিয়নের গাওঘরা এলাকার পূর্বশত্রুতার জেরে এসএমএ আলীম ওরফে আলীজের বজরা বিলে মৎস্য ঘেরে শুক্রবার রাতে বিষ প্রয়োগ করে প্রায় লক্ষাধিক টাকার মাছের ক্ষতি করেছে ।
ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় লিখিত অভিযোগ করেন।অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে প্রতিদিনের ন্যায় ভূক্তভোগী আলীমের চাচাতো ভাই রাতে মৎস্য ঘের পাহারা দিয়ে বাড়িতে এসে ঘুমায় ।

গতকাল সকাল সাড়ে দশটায় পাশের মৎস্য ঘেরের মালিক ইমদাদুল শেখ জানান আলীচের মৎস্য ঘের কে বা কারা বিষ প্রয়োগ করেছে এবং রুই, কাতলা,মৃগেল, সিলভারকার্প,মনোসেক্স তেলাপিয়া ও কৈ মাছ সহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ পানিতে ভাসছে । মৎস্য ঘের মালিক পেশায় একজন দলিল লেখক এবং সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সমাজে পরিচিত ।
এব্যাপারে ভূক্তভোগী ও এলাকাবাসী জানায়, একদল মাদক সেবনকারী বিভিন্ন সময়ে আমার মৎস্য ঘের সহ একাধিক মৎস্য ঘেরের বেড়ীবাঁধে উপর মাদক সেবন ও বিক্রি করে আসছিল । তাদের নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে মাদক সেবনকারীরা এঘটনা ঘটালেও ঘটাতে পারে বলে ধারণা করছে । এব্যাপারে ভূক্তভোগী মৎস্য ঘের ব্যবসায়ীরা দোষীদের খুজেঁ বের করে দৃষ্টান্ত মূলক শান্তির দাবি জানান।