
নিজস্ব সংবাদদাতা সদরপুর, (ফরিদপুর):
ফরিদপুরের সদরপুর উপজেলার সাথে গ্রামীন সড়কের সংযোগ যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে সাতটি সড়কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বাবুল। আজ শুক্রবার বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত তিনি উপজেলার আকোটেরচর ও ভাষানচর ইউনিয়নের এ সড়ক গুলোর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, মোঃ ফজলুর রহমান,চেয়ারম্যান (অতিরিক্ত সচিব),বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি),ঢাকা। তার বাড়ি আকোটেরচর ইউনিয়নের শিকদার বাড়ি। সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন, সদরপুর উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ,সদরপুর উপজেলা বিএনপির আহব্বায়ক কাজী বদরুতজামান, বিএনপির নেতৃবৃন্দরা।