
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁ মোগরা পাড়া রাস্তা এলাকায় সড়ক দখল করে দোকান বসানো ও যান চলাচলে বাধা সৃষ্টির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন সোনারগাঁ থানার ওসি মহিববুল্লাহ। তিনি বলেন, রাস্তায় চলবে গাড়ি, দোকান নয়। যতদিন আমি এই থানায় আছি, সোনারগাঁ থানার এলাকায় শৃঙ্খলা বজায় থাকবে।
ওসি মহিবুল্লাহ আরও জানান, সড়ক দখল করে অবৈধভাবে দোকান বসানো বা ফুটপাত দখল করে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটানো কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ইতোমধ্যে এসব অবৈধ দখল উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
তিনি বলেন, সড়ক সাধারণ মানুষের চলাচলের জন্য। তাই রাস্তা দখল করে ব্যবসা করা বা যান চলাচলে বাধা সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে প্রশাসনের এ ধরনের উদ্যোগ এলাকার শৃঙ্খলা ও স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশাসনের পক্ষ থেকে সবাইকে নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে, যাতে সোনারগাঁ এলাকায় সড়ক ব্যবস্থাপনা সুশৃঙ্খল থাকে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে।