
মহিবউল্লাহ কিরন,বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনা জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা এর দিক নির্দেশনায় সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করেছে সদর থানা পুলিশ।
শুক্রবার (৬ মার্চ ২০২৬) বিকেল ৪টা ২৫ মিনিটে সদর থানার ০১নং বদরখালী ইউনিয়নের কুমড়াখালী গ্রামে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক সরুপ বিশ্বাস (১৯) মনিরুল বরগুনা সদর উপজেলার কুমড়াখালী গ্রামের কৃষ্ণকান্ত বিশ্বাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বৈকালীন সময়ে বরগুনা সদর থানার স্পেশাল টিম এর ইনচার্জ এসআই মোঃ সোহেল রানার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ০১নং বদরখালী ইউনিয়নের কুমড়াখালীর ডেমা এলাকায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে মাদক ক্রয় বিক্রয়কালে অবৈধ মাদক দ্রব্য গাঁজা (২০০)গ্রাম সহ সরুপ বিশ্বাস (১৯) নামক একজনকে গ্রেফতার করেছে।
সদর থানার স্পেশাল টিমের চৌকস অফিসার উপ-পরিদর্শক মো.সোহেল রানা বলেন অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।