
মোঃ সোহরাব হোসেন মুন্সি, নিজস্ব পপ্রতিনিধিঃ
খুলনার বটিয়াঘাটা উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ১০ মার্চ ২০২৬ তারিখে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় বটিয়াঘাটায়ও নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুর্যোগ প্রস্তুতি ও সচেতনতা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম মিয়ার সভাপতিত্বে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) মো. শাহীনূর ইসলাম, উপজেলা প্রকৌশলী গৌতম কুমার মণ্ডল, সমাজসেবা কর্মকর্তা নারগিস সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহিদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা, ফায়ার সার্বিস স্টেসন অফিসার, সহকারী মৎস্য কর্মকর্তা এস এম আমির আলী ও বিএডিসি প্রকৌশলী সোহরাব।
এ ছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।