
হাওলাদার লতিফুল হক, বিশেষ প্রতিনিধি
ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নের আটরশি গ্রামে তার নিজ বাড়িতে শুক্রবার বিকেলে রমজান উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আব্দুস সামাদ মৃধার উপস্তিতির মধ্য দিয়ে তার আপনজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশিদের নিয়ে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জনাব ডাঃ তৈয়বুর রহমান, সাবেক স্বাস্থ্য পরিচালক বরিশাল বিভাগ, সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আল মামুন শাহ, সদরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম- আহ্বায়য় বাহালুল মাতুব্বর ও যুগ্ম- আহ্বায়ক কে এম আবু সাইদ, সমাজ সেবক মজিবুর রহমানসহ আরো অনেকে।