
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: গভীর রাতে প্রেমিকার ঘরে দেখা করতে এসে জনরোষের মুখে পড়েছেন আল-আমিন (২১) নামে এক যুবক। ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের পুরান গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। চাঞ্চল্যকর এই ঘটনায় ওই যুবক ও তার কিশোরী প্রেমিকাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের আল-আমিনের সাথে সদরপুরের ঢেউখালী ইউনিয়নের সুরুজ মোল্লার মেয়ে লামিয়ার (১৬) দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। লোকচক্ষুর আড়ালে মাঝেমধ্যেই তারা বিভিন্ন স্থানে দেখা করতেন। এমনকি মাঝে মাঝেই রাতের অন্ধকারে প্রেমিকার বাড়িতে যাতায়াত করতেন আল-আমিন।
যেভাবে ধরা পড়লেন তারা গত রবিবার (২২ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে আল-আমিন গোপনে লামিয়ার ঘরে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়দের মনে সন্দেহ জাগে। মুহূর্তের মধ্যেই এলাকাবাসী একত্রিত হয়ে ঘরটি ঘিরে ফেলেন। ভেতরে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে তারা দুজনকে আটকে রেখে পুলিশে খবর দেয়।
পুলিশি তৎপরতা খবর পেয়ে চন্দ্রপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনরোষ থেকে তাদের উদ্ধার করে। বর্তমানে তারা দুজনই পুলিশি হেফাজতে রয়েছে।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং উভয় পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।