
মোঃ সোহরাব হোসেন মুন্সি, নিজস্ব প্রতিনিধিঃ
বটিয়াঘাটায় ২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।এই উপলক্ষে বুধবার (২৫ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার থান্ডার কামরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আমির এজাজ খান,
যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর মোল্লার সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস শেখ, বীর মুক্তিযোদ্ধা নিরাঞ্জন রায়, উপজেলা কৃষি কর্মকর্তা আবু বকর সিদ্দিক,প্রকৌশলী গৌতম কুমার মন্ডল, অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম, খুলনা জেলা বিএনপির সদস্য জিএম রফিকুল হাসান, বুটিয়াঘাটা উপজেলা বিএনপি’র সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন।এ সময় সংসদ সদস্য আলহাজ্ব আমির এজাজ খান তার বক্তব্যে বলেন,” আমাদের জাতীয় জীবনের এক শোকাবহ ও স্মরণীয় দিন গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই রাতে নিরস্ত্র বাঙালির ওপর চালানো হয়েছিল নির্মম হত্যাযজ্ঞ, যা মানবতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার জন্য বাঙালির অসীম ত্যাগ ও সংগ্রামের কথা। অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের কাছে অমূল্য।”