
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধি।
কুমিল্লার বুড়িচং পৌরসভার ৪ নং ওয়ার্ডের পূর্ণমতি গ্রামে পূর্ণমতি স্টুডেন্ট ফোরাম আয়োজিত প্রাক্তন এসএসসি ব্যাচের ছাত্রদের অংশগ্রহণে মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয় ক্রিকেট লীগ ( সিজন ২) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) রাতে পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের মাঠে জমকালো আয়োজনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ কাউসার শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপজেলা যুবদলের আহবায়ক জাবেদ কাউসার সবুজ। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন যুবসমাজের আইকন, বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়া সংগঠক, বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো এনামুল হক।
ফাইনাল খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি সভাপতি সাংবাদিক গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হেসেন, বুড়িচং সদর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মুমিনুল হক খান, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মন্তাজ উদ্দিন মেম্বার, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সমাজসেবক আবু ইসলাম, বুড়িচং উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক বুলবুল আহমেদ মিঠু সহ স্থানীয় গ্রামবাসী, এবং আশেপাশের গ্রামের বিপুল সংখ্যক ক্রীড়া প্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন।
রাত ৯ টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে ফাইনাল খেলা শুরু হয়।ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন বিপ্লবী ২০২১এসএসসি ব্যচ বনাম টাইটানিয়াম ২০২৩ এসএসসি ব্যচ। নির্ধারিত ৮ ওভারে প্রথমে ব্যাট করতে নেমে বিপ্লবী ২০২১ এসএসসি ব্যচ ৬২ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে টাইটানিয়াম ২০২৩ এসএসসি ব্যচ ৭ রানে পরাজিত হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ টিমের মধ্যে পুরষ্কার বিতরন করেন যুবসমাজের আইকন মো এনামুল হক। উক্ত টুর্নামেন্টটি সফল ভাবে আয়োজন সম্পন্ন করেন ইমরুল কায়েস,রিমন,সিয়ানুল, আজাদ,মামুন এবং মাসুম।আমন্ত্রিত অতিথিবৃন্দরা আয়োজক কমিটির সকল কে ধন্যবাদ জানান।