
নুরুল ইসলাম বিশেষ প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের ফুলসুতি গ্রামে বাড়িঘর ভাঙচুরের মিথ্যা অভিযোগ তুলে লেলিন লস্কর নামের এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, রাজিম মিয়া (পিতা: রাজা মিয়া) কোনো কারণ ছাড়াই লেলিন লস্করের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করেন।
পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত লেলিন লস্করকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
এ ঘটনায় ভুক্তভোগী লেলিন লস্কর বাদী হয়ে নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে অভিযুক্ত রাজিম মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।