
মহিবউল্লাহ কিরন, বরগুনা:
বরগুনার আমতলী উপজেলার ২নং কুকুয়া ইউনিয়নের বাসিন্দা, মো. ইমরান এর মেয়ে ৭মাস বয়সী ইরামনি হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।এ নিয়ে বরগুনা জেলায় হাম উপসর্গে মৃত্যু সংখ্যা গিয়ে দাড়ালো ৫ জনে।
শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সুত্রে জানা যায়,
১২এপ্রিল বিকেল ৬ঘটিকায় হামের উপসর্গ নিয়ে শিশু ইরামনির বাবা ইমরান হাসপাতালে আসলে তাৎক্ষনিক ভাবে শিশুটিকে আইসোলিউসিনে দেয়া হয়।
সোমবার ১৩এপ্রিল সকাল ১০টা ৩০ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় ৭মাসের শিশু ইরামনির মৃত্যু হয়।
বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: রেজওয়ানুর আলম জানান গত ২৪ ঘণ্টায় সন্দেহ জনক হাম উপসর্গে ২২ জন ভর্তি হয়েছেন,এদের ভীতরে হাম সনাক্ত হয়েছে ৮জনের।যারা সকলেই ছিলেন সদর উপজেলার।এ পর্যন্ত হাসপাতালে মোট ২৪৭ জন হাম সন্দেহের রোগী ভর্তি হয়েছেন।
যার ভীতরে শনাক্ত হয়েছে ৩৭জন।এ পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮৬জন।তিনি আরও বলেন হামের উপসর্গ দেখা দিলে, অবহেলা না করে হাসপাতালে নিয়ে আসুন,চিকিৎসা নিয়ে সুস্থ থাকুন।