
জগন্নাথপুর প্রতিদিন প্রতিনিধিঃ
প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- -২০২৬ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৩০ শে জুলাই বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ রায় এর পরিচালনায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক ফুটবল দল গঠন ও প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক হাজী মোঃ আব্দুস সোবহান, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিঠু,জগন্নাথপুর জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মতিন, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী ( ডেন্টাল সার্জন) ডাঃ ফারহাত লামিয়া, জগন্নাথপুর পৌর বিএনপির সদস্য ফারুক আহমেদ, জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্থার এডক কমিটির সদস শামীম আহমদ, সদস্য সচিব মামুনূর রশীদ মামুন,জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সভাপতি রিয়াজ রহমান, সিনিয়র সহ-সভাপতি হুমায়ূন কবীর ফরীদি, সাধারণ সম্পাদক মোঃ আল আমীন প্রমূখ।