
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লা প্রতিনিধি
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কুমিল্লার বুড়িচং পৌরসভার নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী বুড়িচং সদর ইউনিয়নের সাবেক ২বারের সফল চেয়ারম্যান, জননেতা জাবেদ কাউসার সবুজ। নির্বাচিত হলে বুড়িচং পৌরসভার মানুষের শাসক নয়, একজন সেবক হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তার ভাষায়, মানুষের সেবা ও কল্যাণের মধ্যেই নিজেকে বিলিয়ে দিতে চাই। বর্তমানে সবুজ চেয়ারম্যান কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ন আহবায়ক,বুড়িচং উপজেলা যুবদলের আহ্বায়ক সহ বিভিন্ন দায়িত্ব পালন করছেন।তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জাতীয়তাবাদী রাজনীতিক গুণাবলীতে অনুপ্রাণিত হয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিচ্ছন্ন রাজনীতি ও সরাসরি তদারকি নির্দেশনায় কুমিল্লা ৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন এমপির দিকনির্দেশনায় আমি রাজনীতি কর্মকান্ডে সক্রিয় রয়েছি।
সবুজ চেয়ারম্যান বলেন, রাজনীতিকে তিনি মানুষের সেবার মাধ্যম হিসেবে দেখেন। দীর্ঘ ১৩ বছর তিনি সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন, চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদক লাভ করেছেন।করোনাকালে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ,২০২৪ সালে বন্যায় বুড়িচং উপজেলা বাসীর পাশে দাড়িয়েছেন, শীতার্তদের মাঝে শীতবস্ত্র প্রদান, অসচ্ছল পরিবারের আর্থিক সহায়তা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান এবং এলাকার ক্রীড়া কার্যক্রমে সহযোগিতাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশ নিয়েছেন। পাশাপাশি পৌরসভার ৯টি ওয়ার্ডে মাদকবিরোধী প্রচারণা, সেমিনার ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছেন বলেও জানান।মেয়র নির্বাচিত হলে তার প্রথম অগ্রাধিকার হবে পৌরসভা এলাকা থেকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ নির্মূল করা।পাশাপাশি দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা, স্বচ্ছ ও জবাবদিহিমূলক পৌরসভা গড়ে তোলা এবং যুবসমাজকে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে পুরো মেয়াদজুড়ে পৌরসভার সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করব। বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন, বর্ষাকালের যোগাযোগ সমস্যা দূরীকরণ, রাস্তা-কালভার্ট সংস্কার ও নতুন সড়ক নির্মাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।তিনি আরও বলেন, পৌরসভার স্কুল, কলেজ ও মাদ্রাসাগুলোর অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি এই কৃষকদের দুর্ভোগ কমাতে আধুনিক কৃষি উপকরণ সরবরাহ, উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির উদ্যোগ গ্রহণ করা হবে।
পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের একাধিক বাসিন্দা জানান, সবুজ চেয়ারম্যান দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করছেন। এলাকার উন্নয়ন ও জনকল্যাণে তাঁকে মেয়র হিসেবে দেখতে চান তারা। স্থানীয় তৃণমূলের নেতাকর্মীরা বলেন তিনি দীর্ঘদিন ধরে উপজেলা যুবদলের দায়িত্ব পালন করেছেন, পাশাপাশি তিনি সদর ইউনিয়নের দীর্ঘ ১৩ বছর দায়িত্ব পালন করেছেন।এই কারণে তৃণমূল নেতাকর্মীদের সাথে তার সম্পর্ক বেশ ভালো।সাবেক চেয়ারম্যান হিসেবে তিনি এই জনপদের অনেক উন্নয়নমূলক কাজ করেছেন, তাই পৌরবাসী মনে করে তিনি মেয়র নির্বাচিত হলে তার নেতৃত্বে বুড়িচং পৌরসভা এলাকা একটি মিনি শহরে রূপান্তরিত হবে। স্থানীয় এমপি হাজী জসীম উদ্দীনের একান্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবেও তিনি সর্ব মহলে পরিচিত।
দলীয় মনোনয়ন প্রসঙ্গে সবুজ চেয়ারম্যান বলেন, দীর্ঘদিন দলের দুঃসময়ে মাঠে থেকে কাজ করেছি। তাই তিনি আশাবাদী, দল তাকেই মনোনয়ন দেবে। তবে দল যাকেই মনোনয়ন দেবে, তার পক্ষেই কাজ করবেন এবং দলীয় সিদ্ধান্তের বাইরে যাবেন না বলেও জানান।তিনি বলেন, আমি নির্বাচনে জয়ী হই বা না হই মানুষের পাশে থাকার কাজ কখনো বন্ধ হবে না। মেয়র নির্বাচিত হলে পৌরসভার প্রতিটি নাগরিকের কাছে সরকারি সেবা পৌঁছে দিতে এবং একজন ব্যতিক্রমধর্মী জনপ্রতিনিধি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই।