
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লা প্রতিনিধি।
যুব সমাজকে নিয়মিত পড়াশুনার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে, পাশাপাশি ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে পারলে দেশ এগিয়ে যাবে মন্তব্য করেছেন বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, পূর্ণমতি ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক মো এনামুল হক। কুমিল্লার বুড়িচং পৌরসভার পূর্ণমতি ৪নং ওয়ার্ডে যুবসমাজের উদ্যোগে আয়োজিত নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালে সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) কুমিল্লা -ব্রাহ্মণপাড়া মহা সড়কের পাশে রংগাজী বাড়িসংলগ্ন বালুর মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। রাতে অনুষ্ঠিত এ আয়োজনকে ঘিরে স্থানীয় ক্রীড়াঙ্গনে সৃষ্টি হয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশ নিতে এবং খেলা উপভোগ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত দর্শক মাঠে ভিড় করেন। রাতভর দর্শকদের উচ্ছ্বাস, করতালি ও খেলোয়াড়দের দারুণ পারফরম্যান্সে পুরো মাঠ পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। আলোকসজ্জা ও উৎসবের আমেজে পুরো আয়োজন পায় ভিন্ন মাত্রা।
মো মাসুম গাজী সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক, বুড়িচং উপজেলা যুবদলের আহবায়ক, বুড়িচং পৌরসভার মেয়রপ্রার্থী জননেতা জাবেদ কাউসার সবুজ চেয়ারম্যান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সহ সভাপতি, রাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন, পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সাংবাদিক গিয়াস উদ্দিন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্য বুড়িচং পৌরসভার মেয়রপ্রার্থী জাবেদ কাউসার সবুজ চেয়ারম্যান বলেন খেলাধুলা হলো মেধাবিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। খেলাধুলা শরীরও মনকে সুস্থ রাখে। তাই খেলাধুলা আয়োজন করার জন্য যুব সমাজকে আমি ধন্যবাদ জানাচ্ছি।
এদিকে ক্রিকেট টুনামেন্ট অনুষ্ঠিত হবে শুনে সন্ধ্যা থেকেই হাজার হাজার দর্শক খেলা উপভোগ করতে মাঠে চলে আসেন। কেবল তাই নয়, শত শত নারী বা প্রমীলা দর্শক ও এ সময় চোখে পড়ে।খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি, মেডেল ও পুরস্কার বিতরণ করা হয়। এসময় দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।