
সবুজ হোসেন, নওগাঁ জিলা প্রতিনিধিঃ
গলার কাটা হাসিনাকে বের করার জন্য ভারত ব্যস্ত। তবে আমরা মাফিয়া হাসিনাকে ফেরত চাই। কিন্তু ভারতের সাথে বাংলাদেশের যে প্রত্যাবর্তন চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী মৃত্যুদণ্ড প্রাপ্ত হাসিনাকে হাতে হাত কড়া পড়ে দেশে হস্তান্তর চাই। এরপর আমরা তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে ফাঁসির রায় কার্যকর করবো।
শুক্রবার বেলা ১১টায় সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে নওগাঁর বদলগাছী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সাংসদ ফজলে হুদা বাবুল।
সংসদ সদস্য ফজলে হুদা বলেন, আমরা শহীদ জিয়ার সৈনিকেরা সবাই এক। ভারতীয় দালালদের আমরা বাংলাদেশে ঠাই দেব না। আমরা সন্ত্রাসীদের এদেশের মাটিতেই বিচার করবো। এদেশের মানুষ বুঝে গেছে মাফিয়া হাসিনার দল আগুন সন্ত্রাসের দল, পেট্রোল সন্ত্রাসের দল। এদেশে জাতীয় নির্বাচনে কোনো লাশ পড়েছে, পড়েনি তো? কিন্তু মাফিয়া হাসিনা রঙ হেডেড মহিলা লাশ পড়লে খুশি হয়। এজন্য তার ফ্যাসিস্ট দলের লোকজনেরা সারা দেশে আগুন সন্ত্রাস করছে।
এর আগে উপজেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয় থেকে বের হওয়া মিছিলের নেতৃত্ব দেন তিনি। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চারমাথা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর বক্তব্য দেন এমপি ফজলে হুদা।
উক্ত মিছিল ও সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।