
স্টাফ রিপোর্টার মোঃ শাহাদাত হোসেন
মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নে যুব সংঘের উদ্যোগে রাজৈর পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক শেখ জাকির হোসেনের সঞ্চালনায় বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী মহাব্বাত মাতুব্বরের সার্বিক তত্ত্বাবধানে রাজৈর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ওহাব মিয়ার সভাপতিত্বে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক হেলিন জেরিন খান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি সদস্য কাজী হুমায়ুন কবির, মাদারীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব অহিদুজ্জামান খান, ভাঙ্গা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, ভাঙ্গা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আয়ুূব মোল্লা, মাদারীপুর জেলা বিএনপি নেতা ভিপি সরোয়ার,রুবায়েত হোসেন, মহিলা দলের মুনমুন,তাদের রাজৈর উপজেলা বিএনপি নেতা কাজী জাহিদুল ইসলাম লেবু, ব্যারিস্টার শহিদুল ইসলাম খান, রাজৈর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সরদার ইলিয়াস হোসেন, বিএনপি নেতা লাইজু আক্তার, আবুল কালাম, মেরাজ, নাসির নসির হোসেন প্রমুখ।