
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনায় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারের মাঝে বিআরটিএ কর্তৃক ৯ লাখ টাকার চেক হস্তান্তর
করা হয়েছে।

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ, আহত ও নিহত বরগুনার ( তিন) পরিবারের অনুকূলে বাংলাদেশ সড়ক পরিবহন (বিআরটিএ) কর্তুক মন্জুরিকৃত অর্থের ৯ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫
সকাল ১১ টার দিকে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ এর আয়োজনে এ চেক হস্তান্তর করা হয়।

এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।
যাদের মাঝে চেক বিতরন করা হয়েছে তারা হলেন, আলেয়া, মাহফুজুর রহমান ও আরাফাত রহমান। সড়ক দুর্ঘটনায় নিহত আলেয়া বেগমের পক্ষে ৫ লাখ টাকার চেক গ্রহণ করেন তার পুত্র নজরুল ইসলাম, মাহফুজুর রহমান এর পক্ষে তার স্ত্রী নুরজাহান ৩ লাখ টাকার চেক ও আহত আরাফাত রহমানের পক্ষে এক লাখ টাকার চেক গ্রহন করেন পিতা মোঃ জিয়া খান।
সড়ক পরিবহনের পক্ষে আর্থিক সাহায্য ও সহযোগিতা পেয়ে আহত ও নিহত পরিবারের সকলে আবেগপ্লাবুত হয়ে পরেন এবং তারা আল্লাহর শুকরিয়া আদায় করেন।
এসময়ে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন (বিআরটিএ) বরগুনা সহকারী পরিচালক ইন্জিনিয়ার মোঃ হাবিবুর রহমান, রিপোটার্স ক্লাব এর বরগুনা সভাপতি তরিকুল ইসলাম রতন, ও বিআরটিএ কর্মকর্তা সহ অন্যান্য নেতৃবৃন্দ।