
বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে এক নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার ফুলসুতি ইউনিয়নের হিয়াবলদী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিয়ার সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর -২ (নগরকান্দা – সালথা) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
প্রধান অতিথি শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে দেশের জনগণ শান্তিতে বসবাস করতে পারে, দ্রব্যমূল্য থাকে নিয়ন্ত্রণে, বিএনপি সকল ধর্মের লোকজনের সাথেই রাখে ভালো সম্পর্ক।
তিনি আরো বলেন, আমার পরিবার কারো সাথে কখনও বেইমানী করেনাই, করবেওনা কোনদিন।
প্রধান অতিথি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এই ফুলসুতি ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে তৈরী করবে।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি মাহাবুব আলী মিঞা, আলিমুজ্জামান সেলু, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, ঢাকা উত্তর যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ, বিএনপি নেতা, বদিউজ্জামান তারা, গুলজার শরীফ, মহিলা দলের সভাপতি মোসাঃ নার্গিস আক্তার, সাধারণ সম্পাদক মাহমুদা ইসলাম, জেলা যুবদলের সহ- সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, তৈয়াবুর রহমান মাসুদ, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, মনিরুজ্জামান তুহিন মোল্যা, মাহমুদ হাসান বাবু, তালুকদার মোরাদ হোসেন, জাহিদ হোসেন, পৌর বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল হোসেন, ওলামা দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমানসহ উপজেলা, ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।