
স্টাফ রিপোর্টারঃ
ভাংগা বাজারের পার্শ্ববর্তী থানা রোড, কাঠপট্টি, ঈদগাহ মোড় এবং মালিগ্রাম বাজার এলাকায় রাস্তার দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় অর্ধশতাধিক দোকানপাট এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া, দীর্ঘদিনের যানযট নিরসনে মালিগ্রাম বাজার এলাকায় রাস্তার উপরে থাকা অটোস্ট্যান্ড অন্যত্র স্থানান্তর করা হয়েছে। অবৈধ দখলকারীরা যেন ভবিষ্যতে পুনরায় বসতে না পারে, সেজন্য মুচলেকা গ্রহণ করা হয়েছে। মুচলেকা অমান্যে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উচ্ছেদ অভিযানে ভাঙ্গা থানা, হাইওয়ে থানা, ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপি, পৌরসভা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ সর্বাত্মক সহযোগিতা প্রদান করেন।
উচ্ছেদ অভিযানকে টেকসই করতে প্রশাসনের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে এবং অবৈধ দখলের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে হবে। পরবর্তীতে ধাপে ধাপে ভাঙ্গা বাজার এবং রাস্তার পাশে গড়ে ওঠা অন্যান্য অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হবে।
জনস্বার্থে_এ_ধরনের_জনহিতকর_অভিযান_অব্যাহত_থাথাকবে।ভাংগা উপজেলা সহকারী কমিশনার ভূমি সাদরুল আলম সিয়াম বলেন ভাংগা উপজেলায় কোন অবৈধ কোন স্থাপনা থাকতে পারবেনা, কোন অনিয়ম দূর্নীতি সহ্য করা হবেনা।