
গাজী কদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধিঃ
আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুড়িচং পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নির্বাচনের কার্যক্রম পরিচালনা জন্য পূর্ণমতি ৪ নং ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয় আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় দিন রাত পরিশ্রম করছেন সংগঠনের নেতাকর্মীরা।
বুড়িচং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বুড়িচং উপজেলা যুবদলের আহবায়ক জাবেদ কাউছার সবুজ চেয়ারম্যানের পরামর্শক্রমে পূর্ণমতি ৪ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার শাওন,ওয়ার্ড যুবদলের সহ -সভাপতি এমরান গাজী,সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, শ্রমিক দলের সভাপতি জহির হোসেনের পরিচালনায় এই অফিস থেকে যে কোনো বিষয়ে দলীয় নেতাকর্মীরা পরামর্শ ও সহায়তা পাবেন।
দলীয় সূত্রে জানা গেছে, এই অফিসে সকল সংগঠনের নেতা কর্মীদের বসার ব্যবস্থা রাখা হয়েছে।আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৫ ( বুড়িচং – ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন হাজী জসিম উদ্দিন জসিম। নেতাকর্মীরা জানিয়েছেন আগামী ১২ ফেব্রুয়ারি হাজী জসিম উদ্দিন কে বিপুল ভোটে জয়যুক্ত করতে চান।