
মোঃ মোজাফফার আহমেদ, বিলাইছড়ি প্রতিনিধি।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য পদে মানোন্নয়ন ও জনসেবার সুযোগ চেয়ে প্রার্থিতা ঘোষণা করেছেন বিলাইছড়ি উপজেলার কৃতি সন্তান শান্তি রায় চাকমা (রায় বাবু)। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমকে তিনি বিষয়টি নিশ্চিত করেন। বিলাইছড়ি সদরের স্থায়ী বাসিন্দা এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে তিনি দীর্ঘ দিন ধরে স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।
শান্তি রায় চাকমা জানান, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সবসময় বিএনপির আদর্শের পতাকা তলে থেকে সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে সক্রিয় ছিলেন। আর্তমানবতার সেবা এবং সামাজিক উন্নয়নের দীর্ঘ অভিজ্ঞতা তাকে জনকল্যাণে আরও নিবিড়ভাবে কাজ করতে অনুপ্রাণিত করেছে। জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে আগামীতে জেলা পরিষদের সদস্য হিসেবে তিনি বিলাইছড়ি উপজেলার মানুষের জন্য নিজেকে উৎসর্গ করতে চান।
একটি আধুনিক ও বৈষম্যহীন উপজেলা গড়ার লক্ষ্যে শান্তি রায় চাকমা পার্বত্য চট্টগ্রাম মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সুদৃষ্টি ও সমর্থন কামনা করেছেন। অবহেলিত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করা এবং এলাকার টেকসই উন্নয়নের মাধ্যমে একটি মডেল উপজেলা উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি সকলের দোয়া ও আশীর্বাদ প্রার্থী।