
৪নং ওয়ার্ডবাসী স্বপ্ন দেখছে এক নতুন ভোরের, যেখানে সেবা হবে অধিকার—অনুগ্রহ নয়।
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধিঃ
নবগঠিত বুড়িচং পৌরসভার নির্বাচন সামনেই। এই নির্বাচনকে সামনে রেখে সকল শ্রেণির মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সকল স্তরের মানুষের এই উৎসাহ উদ্দীপনার খোরাক হয়ে উঠেছে পূর্ণমতি গ্রামের কৃতিসন্তান, যুবসমাজের আইকন, ক্রীড়া সংগঠক, বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক,ক্রীড়া সংগঠক মো এনামুল হক।
একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন এবং মাদকমুক্ত আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় নিয়ে আসন্ন বুড়িচং পৌরসভা নির্বাচনে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদে সকল শ্রেণী পেশার মানুষের কাছে শীর্ষে অবস্থান করছেন মো এনামুল হক। এলাকার জনসাধারণ মনে করেন দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা সমাধান এবং সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করার,মাদকমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য এনামুল হকের মত সৎ ও যোগ্য প্রার্থীর প্রয়োজন।
পেশায় সাবেক অবসরপ্রাপ্ত নৌ বাহিনী ও সাবেক ডিজিএফআইয়ের চৌকস কর্মকর্তা বর্তমানে সফল ব্যবসায়ী মোঃ এনামুল হক দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে ওতপ্রোতভাবে জড়িত।প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা কার্যক্রম, মাদকমুক্ত সমাজ গঠন, যুবসমাজ কে খেলাধুলায় অংশগ্রহণের আগ্রহ তৈরি করা, শীতার্থ মানুষকে সহায়তা থেকে শুরু করে অসহায় মানুষের আপদে-বিপদে তাঁকে সবসময় পাশে পাওয়া গেছে।প্রান্তিক জনগণ মনে করেন তিনি প্রাতিষ্ঠানিক শক্তির মাধ্যমে এই ওয়ার্ডের আমূল পরিবর্তন আনতে সক্ষম হবেন।
একান্ত সাক্ষাৎকারে মো: এনামুল হক বলেন :-
প্রার্থীর মূল লক্ষ্য ও অঙ্গীকারসমূহ:
স্মার্ট ওয়ার্ড গঠন:
উন্নত ড্রেনেজ ব্যবস্থা ও আধুনিক সড়ক বাতির মাধ্যমে ওয়ার্ডকে আলোকিত ও চলাচলের উপযোগী করা।
শিক্ষাবান্ধব পরিবেশ:
এলাকার স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মেধা বিকাশে বিশেষ উদ্যোগ গ্রহণ।
সেবা যখন দুয়ারে:
সাধারণ মানুষের জন্ম নিবন্ধন, ওয়ারিশ সনদসহ সকল নাগরিক সেবা কোনো ভোগান্তি ছাড়াই দ্রুত নিশ্চিত করা।
মাদকমুক্ত সমাজ:
তরুণ সমাজকে খেলাধুলা ও গঠনমূলক কাজে সম্পৃক্ত করে একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ গড়ে তোলা।
জনগণের প্রত্যাশা
৪ নং ওয়ার্ডের সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, তারা এনামুল হকের মত একজন শিক্ষিত ও মার্জিত প্রতিনিধি চান যিনি সুখে-দুখে মানুষের পাশে দাঁড়াবেন।
প্রার্থীর ভাষ্য:
“আমি নিজের জন্য নয়, এই ওয়ার্ডের জনগন চাইলে আমি তাদের সেবক হতে চাই। ৪ নং ওয়ার্ড আমার পরিবার। এই পরিবারকে আধুনিক ও স্বাবলম্বী করে গড়ে তোলাই আমার একমাত্র স্বপ্ন।পূর্ণমতি ৪নং ওয়ার্ড কে মডেল ওয়ার্ড হিসেবে গড়াই আমার একমাএ অঙ্গীকার ।
এছাড়া বর্তমানে প্রচার প্রচারনার সবচেয়ে বড় মাধ্যম ফেসবুকে তাকে কমিশনার হিসেবে দেখতে চেয়ে অসংখ্য ব্যাক্তি জোরেসোরে প্রচারনা চালাচ্ছেন। একাধিক ব্যাক্তির সাথে কথা বললে তারা জানায়, বুড়িচং পৌরসভার নির্বাচনে নির্বাচনে মো এনামুল হককে ৪ নং ওয়ার্ড কমিশনার হিসেবে যোগ্য প্রার্থী। আমরা তাকে ঘিরে প্রচারণায় নেমেছি আর তাকেই নির্বাচনে কমিশনার হিসাবে দেখতে চাই।