
মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার প্রতিনিধি
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ে প্রতিমন্ত্রী ইসরাক হোসেন বলেছেন, জুলাই গণহত্যার সাথে জড়িত সকল হত্যাকারী ও হত্যার নির্দেশদাতার বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার। সেই সাথে ফ্যাসিবাদী আওয়ামী লীগ আমলে হওয়া সকল গুম খুনের বিচার নিশ্চিত করতে কাজ করে যাবেন বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি বৃহস্পতিবার সকালে জুলাই শহিদ দিবস ও শহিদ ওয়াসিমের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে শহীদ ওয়াসিমের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং আত্মার মাগফিরাত কামনা করে মুনাজাত করেন৷ পুষ্পস্তবক অর্পণ শেষে প্রতিমন্ত্রী শহিদ পরিবারের সাথে কথা বলেন এবং আর্থিক অনুদানের চেক প্রদান করেন। এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, খুনি হাসিনা বাংলাদেশে আসবে এসে আবার ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করবে বলে হুমকি ধমকি দিচ্ছেন এটা হলো তাদের রাজনৈতিকভাবে বিলুপ্ত প্রায় হয়েছে সেটা জিইয়ে রাখার চেষ্টা মাত্র।