
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দায় বর্তমান সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নগরকান্দা রিপোর্টার্স ক্লাব।
বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক গোলাম মোস্তফা ও সদস্য সচিব রুবেল চোকদারের নেতৃত্বে ক্লাবের সদস্যরা পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সাফল্য কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহাম্মদ আল ফাহাদ এবং নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি মাহাবুব আলী মিয়া ও আলিমুজ্জামান সেলু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান মোল্লা তারা, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ ও সাধারণ সম্পাদক লিয়াকত আলী মিয়া।
আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান মাসুদ ও হেলাল উদ্দিন হেলাল, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু ও রবিউল ইসলাম রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিরান হোসেন মোল্লা, যুগ্ম আহ্বায়ক খালিদ হাসান ও মোহাম্মদ জামাল মাতুব্বর, পৌর যুবদল নেতা ইকবালসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শুভেচ্ছা বিনিময় শেষে উপস্থিত নেতৃবৃন্দ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সফল দায়িত্ব পালন, দেশের কূটনৈতিক অগ্রযাত্রা এবং জাতীয় উন্নয়নে তাঁর কার্যকর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে নগরকান্দার উন্নয়ন ও জনকল্যাণে তাঁর আন্তরিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।