
শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়া উপজেলায় অবৈধ সূতি জাল অপসারণে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) উপজেলার করমজা ইউনিয়নের কাগেশ্বরী-২ জলমহালে এ অভিযান পরিচালনা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), সাঁথিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে জব্দ করা মাছ জলমহালে অবমুক্ত করা হয় এবং অবৈধ সূতি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা।
মৎস্যসম্পদ সংরক্ষণ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন, সাঁথিয়া।