
স্টাফ রিপোর্টার মোঃ শাহাদাত হোসেন,
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লার স্মৃতি স্মরণ করেন,
রাজু’র নিথর দেহটা হাসপাতালে দেখে যখন বাসায় ফিরছিলাম।
গাড়িতে বসে চোখ বন্ধ করে আছি। চোখের সামনে বারবার ভেসে উঠছিল রাজুর সেই পানসে মুখটা। কিছুক্ষণ পর পেছন থেকে কারও মোবাইলে ভেসে এলো রাজুর একটি বক্তব্য।
‘আমি বিএনপিতে যোগ দিলাম, বাবুল ভাইয়ের সাথে আছি এবং আজীবন থাকব।’
কথাগুলো কানে আসতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল।
আহারে রাজুরে! সোনা ভাই আমার!
তুই তো তোর কথা রেখেছিস। জীবনের শেষ দিন, শেষ বিকেল পর্যন্ত আমার সঙ্গেই ছিলি তুই।
ভাইয়েরা, ছাত্রজীবন থেকেই রাজনীতির স্কুলের ছাত্র আমি। মানুষের সঙ্গে মিশে, মানুষকে চিনে, কখনো ঠকে শিখেছি, আবার কখনো মানুষের কাছ থেকে এমন কিছু অকৃত্রিম ভালোবাসা পেয়েছি, যা সারাজীবনের সম্পদ হয়ে থেকেছে।
বলা হচ্ছে, এই ফরিদপুর-৪ আসনে আমি আওয়ামী লীগের লোকজনকে দলে ভিড়িয়েছি, আর তারাই নাকি এখন বেঈমানি করছে!
ভাইয়েরা, ৫ আগস্টের আগে ফরিদপুর-৪ আসনের রাজনৈতিক বাস্তবতা কেমন ছিল, সেটা অনেকেই হয়তো ইচ্ছে করেই ভুলে যেতে চান। কিংবা কেউ কেউ হয়তো সেই সময়ের রাজনীতিটাই বুঝতে পারেননি। আমার কথায় কেউ আঘাত নেবেন না, প্লিজ।
রাজু আওয়ামী লীগ থেকেই আমার কাছে এসেছিল। কিন্তু সে একা আসেনি, তার পুরো পরিবার ধীরে ধীরে আমার পরিবারের আপন স্বজন হয়ে উঠেছিল। অথচ তাকে সুযোগ দেবার কারনে আমার দলের অনেকেই ভালোভাবে নেয় নাই।
গত কয়েকদিনে পতিত আওয়ামী লীগ চক্রের তৎপরতা এবং আমাদের প্রিয় ফরিদপুর-৪-কে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে এলাকার মানুষ যে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলেছেন, সেখানে আমি আমার দীর্ঘদিনের বিএনপির সহযোদ্ধাদের যেমন জানবাজি রাখতে দেখেছি, তেমনি দেখেছি ৫ আগস্টের আগে ভিন্ন রাজনৈতিক বাস্তবতায় থাকা, পরবর্তীতে আমাদের সঙ্গে যুক্ত হওয়া অনেককেই।
আমি সেখানে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনের বীর জনতাকে দেখেছি। মানুষের ঐক্য দেখেছি, ভালোবাসা দেখেছি, দায়িত্ববোধ দেখেছি। এখনো বিরল ব্যতিক্রম ছাড়া কাউকে বেঈমান হিসেবে দেখিনি। সকলে মিলে মানব ঢাল
তৈরি করাই আমার শক্তি, বিএনপির শক্তি।
একটা কথা মন থেকে বিশ্বাস করি, মানুষকে বিশ্বাস করা পাপ নয়। পাপ হলো, সেই বিশ্বাসের অমর্যাদা করা।
আমি প্রথম দলের মানুষ।
আমি রাজুকে বিশ্বাস করে বুকে জড়িয়ে নেয়া মানুষ। রাজু জীবন দিয়ে তা প্রমান করে গেছে।
হে আমার রব- তুমি রাজু’র জীবনের ছোট খাট ভুল ত্রুটি ক্ষমা করে উত্তম জান্নাত দান
করো। আমিন।।