
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল সরকারি কলেজে সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণে ওরিয়েন্টেশন ও সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম চৌধুরী ও সদস্যসচিব জাকারিয়া আহমেদের নির্দেশনায় বাউফল উপজেলা ছাত্রদল এবং বাউফল সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জনাব আবুল বাসার তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক মূনাইমুল ইসলাম মিরাজ, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসতিয়াক রসুল সোয়েব, সাংগঠনিক সম্পাদক লাদেন আহমেদ, সহ-সভাপতি ইপ্তেকার রসুল সাইমুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত জিসান এবং দপ্তর সম্পাদক মাহিন হোসেন।
এছাড়াও বগা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. মাসুম হাওলাদার, উপজেলা ছাত্রদলের কর্মী মো. সানজিদ খান ও মো. রাজু খান উপস্থিত ছিলেন।
বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষা জীবনের নতুন অধ্যায়ে তারা যেন আদর্শ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এবং সঠিক দিকনির্দেশনায় দেশ ও সমাজের কল্যাণে কাজ করে—এটাই সবার প্রত্যাশা।
ওরিয়েন্টেশন শেষে ছাত্রদল নেতৃবৃন্দ শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ বিতরণ করেন।