
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী মাওলানা মোহাম্মদ আইউব বিন মুসা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মনোনয়নপত্র সংগ্রহকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস বাউফল উপজেলা সভাপতি মাওলানা মোহাম্মদ মহিব্বুল্লাহ, সহ-সভাপতি মাওলানা আবদুল জলিল, সেক্রেটারি মাওলানা মোহাম্মদ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আনিচুর রহমান, বায়তুল মাল সম্পাদক নুরুল আমিন আজাদীসহ খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা।
এ সময় প্রার্থীর পক্ষে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাকিব মাহমুদ রুমী।
নেতৃবৃন্দ বলেন, ইসলামী আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে খেলাফত মজলিস এবারের নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, বাউফলবাসী দেওয়াল ঘড়ি মার্কায় ভোট দিয়ে ন্যায় ও ইনসাফের পক্ষে রায় দেবেন।