
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার বুড়িচং পৌরসভার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির উদ্যোগে পূর্ণমতি মনসূর আহমদ উচ্চ বিদ্যালয় মাঠে সোলার লাইট সংযোজন করা হয়েছে।
আজ ২৭ ডিসেম্বর রাতে পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ে সোলার লাইট সংযোজনের পর পরিদর্শনে আসেন পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সাংবাদিক গিয়াস উদ্দিন এবং পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ কাউছার রহমান শাহীন সহ পরিচালনা পর্ষদের সকল সদস্যবৃন্দ।
মূলত বিদ্যুৎ সাশ্রয়, নিরবচ্ছিন্ন আলো সরবরাহ এবং শিক্ষার মান উন্নয়ন, লোডশেডিং মোকাবিলা, শিক্ষার্থীদের পড়াশোনায় সুবিধা, এবং বিদ্যালয়ে মাঠ বা গুরুত্বপূর্ণ স্থান আলোকিত রাখার লক্ষ্যে এই উদ্বেগ গ্রহণ করা হয়।
স্থানীয় গ্রামবাসী, স্কুলের ছাত্র ছাএী,অভিভাবক, ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এই উদ্যোগে কে সাধুবাদ জানিয়ে পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন।