
রিয়াজ রহমান জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধিঃ
জগন্নাথপুর পৌর শহরের স্বপ্নজয়ী পাঠশালার শিক্ষার্র্থীদের মাঝে শীতবস্ত্র ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মো. বরকত উল্ল্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. মহসীন উদ্দিন, এলজিইডি প্রকৌশলী মো. সোহরাব হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ রায়, সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভাপতি মো: হুমায়ুন কবির, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি রিয়াজ রহমান, সাংবাদিক শাহজাহান মিয়া, শাহ ফুজায়েল আহমদ, স্বপ্নজয়ী পাঠশালার শিক্ষিকা সোনিয়া আক্তার প্রমূখ। এসময় স্বপ্নজয়ী পাঠশালার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। ২০২২সালে জগন্নাথপুর পৌর শহরের পথ শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে স্বপ্নজয়ী পাঠশালা নামে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্রের কম্বল ও শুকনো খাবার এবং ২০২৫-২৬ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন তহাবিল (এডিপি) এর আওতায় উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের রসুলপুর দাখিল মাদরাসায় ও স্বপ্নজয়ী পাঠশালায় ২৫ জোড়া উচু নীচু বেঞ্চ বিতরণ করেন ইউএনও মো. বরকত উল্ল্যাহ অন্যান্যরা।