
স্টাফ রিপোর্টার মোঃ শাহাদাত হোসেন
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা সুন্দর রাখার জন্য ভাঙ্গা উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জাতীয় সংসদ নির্বাচনের শান্তি শৃঙ্খলার রক্ষায় নিয়োজিত নির্বাহী ম্যাস্ট্রেট ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সাদরুল আলম, জুয়েক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন- বিশেষ করে রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল এর উপরে বেশি নজর রাখা হয়েছে অন্য দিকে অল্প বয়সের ছেলেরা বেপরোয়াভাবে মটর গাড়ি ড্রাইভ করে এবং মাদক সরবরাহ করার অন্যতম, মোটরসাইকেল রেজিস্ট্রেশন না থাকায় এরা বিভিন্নভাবে অপকর্ম করে পালিয়ে যেতে সক্ষম হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুস্ঠ ও সুন্দর রাখার জন্য জন্য এ কার্যক্রম চলমান থাকবে।