
মোঃ মোজাফফার আহমেদ, বিলাইছড়ি প্রতিনিধি।
রাঙামাটি ২৯৯ নং আসনের বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে বিলাইছড়ি উপজেলার ২ নং কেংড়াছড়ি ইউনিয়নের বালাছড়ি, বাঙাল কাটা ও নকাটাছড়া এলাকায় ধানের শীষের সমর্থনে ব্যাপক গণসংযোগ করা হয়েছে। বিলাইছড়ি উপজেলা বিএনপি, যুবদল ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রার্থীর পক্ষে একতাবদ্ধ হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন এবং এলাকাকে মিছিলে মুখরিত করে তোলেন।
ঘরে ঘরে পৌঁছালেন নেতা-কর্মীরা
বিলাইছড়ি বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে প্রতিটি পাড়ায় ও ঘরে ঘরে পৌঁছে যান। প্রার্থীর অনুপস্থিতিতেও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের এই স্বতঃস্ফূর্ত প্রচারণা সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে। নেতা-কর্মীরা ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের কাছে দোয়া ও সমর্থন প্রার্থনা করেন।
বিজয় সুনিশ্চিত করার অঙ্গীকার
গণসংযোগকালে স্থানীয় নেতৃবৃন্দ এলাকার শান্তি, উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন। বিলাইছড়ি বিএনপি ও সহযোগী সংগঠনের এই সুসংগঠিত প্রচারণা দেখে সাধারণ মানুষ আশাবাদী হয়ে উঠেছেন। নেতা-কর্মীরা একতাবদ্ধ হয়ে আগামী নির্বাচনে এই আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।