
নাজমুল আদনান টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কর্মী-সমর্থকরা। শুক্রবার বিকেলে উপজেলার ব্রাহ্মণশাসন বাজারে দলটির মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা রেজাউল করিমের সমর্থনে এক বিশাল প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
মুক্তির মূলমন্ত্র: ইসলামী শাসনতন্ত্র
নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া কর্মী-সমর্থকরা ‘দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদকমুক্ত কল্যাণ রাষ্ট্র’ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তাদের প্রধান স্লোগান— “ভাল নেতা ও ভাল নীতি চাই, এ ছাড়া জাতির মুক্তি নাই।” প্রচারণায় বক্তারা বলেন, পীর সাহেব চরমোনাই মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা রেজাউল করিম একজন সৎ, যোগ্য ও আল্লাহভীরু দেশপ্রেমিক মানুষ। ঘাটাইলের সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ‘হাতপাখা’ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তারা।