
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধি।
কুমিল্লা ৫ (বুড়িচং ব্রাহ্মণপাড়া) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিন জসিম -কে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে বুড়িচং পৌরসভার পূর্ণমতি গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত ৮টায় বুড়িচং পৌরসভার ৪ নং ওয়ার্ডের মধ্যপাড়া মাঠে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
৪ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার শাওনের সঞ্চালনায় উঠান বৈঠকে সভাপতিত্ব করেন হাজী মো শামসুল আলম খান।
বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপজেলা যুবদলের আহবায়ক জাবেদ কাউছার সবুজ, বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো এনামুল হক, নির্বাহী সদস্য নুরুল আমিন, বুড়িচং সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মুমিনুল হক খান,৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, ৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি বাচ্চু মিয়া, ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রফিক মিয়া, ৪ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল সাত্তার,বুড়িচং সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবকদল নেতা আলম সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, মধ্যপাড়ার স্থানীয় নারীরা স্বতঃস্ফূর্তভাবে বৈঠকে অংশ নেন।