
ফরিদপুর প্রতিনিধি:
কর্মী সমর্থকদের ভয়ভীতি ও হুমকির প্রতিবাদে ফরিদপুর ৪ সদরপুর,ভাংগা ও চরভদ্রসান উপজেলার স্বতন্ত্র প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ সংবাদ সম্মেলন করেছেন। আজ রোববার বিকেলে চরভদ্রাসন উপজেলার আলেপের মোড় তার নির্বাচনী অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় মুজাহিদ বেগ বলেন, বিভিন্ন এলাকায় আমার কর্মী সমর্থকদের নানা ধরনের হুমকি দামকি দিচ্ছে। মামলার ভয় দেখাচ্ছে। এসময় তিনি নাম না বলে একটি দলের প্রাথীকে ইঙ্গিত করে এই অভিযোগ করেন। এবিষয় তিনি প্রশানের হস্তক্ষেপ কামনা করেন।