
নাজমুল আদনান টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
নির্বাচনী প্রচারণায় সরগরম হয়ে উঠেছে এলাকা। এরই ধারাবাহিকতায় সন্ধানপুর ইউনিয়নের মোটরসাইকেল কর্মীদের উদ্যোগে এক বিশাল মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেলে সন্ধানপুর ইউনিয়নের ছামানের বাজার এলাকা থেকে মোটরসাইকেল কর্মীদের অংশগ্রহণে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংগ্রামপুর ইউনিয়নের মানিকপুর মোটরসাইকেল মার্কার নির্বাচনী অফিসের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং প্রার্থীর পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে মানিকপুর নির্বাচনী কার্যালয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মোটরসাইকেল মার্কার বিজয় নিশ্চিত করতে তৃনমূল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা চালানো।
ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়া।
ভোটের দিন কেন্দ্র পাহারা ও শৃঙ্খলা বজায় রাখা।
উক্ত আলোচনা সভায় সন্ধানপুর ও সংগ্রামপুর ইউনিয়নের মোটরসাইকেল মার্কার স্থানীয় নেতৃবৃন্দ, যুবসমাজের প্রতিনিধি এবং অঙ্গসংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। সভার সমাপ্তিতে প্রার্থীর জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়।