
বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় ফরিদপুর -২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু শেষ মুহুর্তের নির্বাচনী উঠান বৈঠক নিয়ে ব্যস্ত সময় অতিবাহিত করছেন।
বৃহস্পতিবার তিনি নগরকান্দা উপজেলায় বেশ কয়েকটি স্থানে উঠান বৈঠক করেছেন।
এর মধ্যে কাইচাইল ইউনিয়নের জিয়াখুলিতে ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ন- আহ্বায়ক আবুল হাসান টিটুর সভাপতিত্বে উঠান বৈঠকে শামা ওবায়েদ ইসলাম রিংকু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
পরে একই ইউনিয়নের কালিবাড়ীতেও এক উঠান বৈঠকে ভোট প্রার্থনা করেন তিনি।
সন্ধ্যার পরে কোদালিয়া শহীদনগর ইউনিয়নের দেলবাড়িয়ার বালুর মাঠে চার গ্রামের আয়োজনে ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজু মোল্যার সভাপতিত্বে ও বিএনপি নেতা মিজানুর রহমানের সার্বিক তত্বাবধানে বিশাল এক নির্বাচনী উঠান বৈঠকে শামা ওবায়েদ ইসলাম রিংকু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধানের শীষে ভোট প্রার্থনা করে ভোটারদের কাছে।
উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি তালুকদার নাজমুল হাসানের সার্বিক ব্যবস্থাপনা ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের সভাপতিত্বে বিশাল এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর ২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
এছাড়াও একই দিনে আরো কয়েকটি নির্বাচনী উঠান বৈঠকে শরীক হোন শামা ওবায়েদ ইসলাম রিংকু।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি আলমগীর হোসেন বকুল, মাহাবুব আলী মিঞা, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, যুগ্ন- সাধারণ সম্পাদক জাজরিস মাতুব্বর, সহকারী এটর্নি জেনারেল জুয়েল মুন্সী সুমন, ঢাকা যুবদলের যুগ্ন- সম্পাদক হাফিজুর রহমান শরীফ, জেলা যুবদলের সহ- সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, তৈয়াবুর রহমান মাসুদ, শ্রমিক দল নেতা মাসুদুর রহমান মাসুদ, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, মিরান হোসেন, সাইফুর রহমান, তালুকদার মোরাদ হোসেন, মোহাম্মদ আলী, মনিরুজ্জামান তুহিন, একে আজাদ তালুকদার, পৌর বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল হোসেন, ওলামা দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান এছাড়া আওয়ামীলীগ থেকে সদ্য বিএনপিতে যোগদানকারী নেতারা।